1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

পুরুষাঙ্গ হারানো সেই দপ্তরিকে বরখাস্তের নির্দেশ

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ৫১৬ জন পঠিত
পুরুষাঙ্গ হারানো সেই দপ্তরিকে বরখাস্তের নির্দেশ
পুরুষাঙ্গ হারানো সেই দপ্তরিকে বরখাস্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বর্নিচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি (এমএলএস) আজাদ মোল্যাকে (৩৭) দপ্তরি পদ থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া। সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে ওই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবু আহাদ মিয়া বলেন, সোমবার (১৯ ডিসেম্বর) স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার করিমকে অফিসে ডেকে এনে বলাৎকারের অভিযোগে স্কুলের দপ্তরিকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দপ্তরি পদে আজাদকে নিয়োগ দিয়েছে ম্যানেজিং কমিটি। তাই প্রধান শিক্ষককে বলা হয়েছে ম্যানেজিং কমিটির সভা ডেকে তাকে বরখাস্ত করার জন্য। প্রধান শিক্ষক সানোয়ার করিম বলেন, আগামী ২১ ডিসেম্বর সকাল ১১ টায় ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে।

সভায় টিইও স্যার ও ম্যানেজিং কমিটি মিলে যে সিদ্ধান্ত নেবে তাই হবে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিচুজ্জামান বলেন, ২১ ডিসেম্বর সকালে ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গত শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার পর দপ্তরি আজাদ মোল্যা বর্নিচর গ্রামের ১৮ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বলাৎকার করে বলে অভিযোগ উঠে। এ সময় ওই যুবক কামড়িয়ে আজাদের পুরুষাঙ্গা অনেকটাই ছিড়ে ফেলে। পরে আজাদকে আহত অবস্থায় প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে আজাদ ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে এলাকার একাধিক সূত্র থেকে জানা যায়। দপ্তরি আজাদ মোল্যা একই স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার করিমের আপন ভাগ্নে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION