1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

নিরবে চলে গেলেন কবি সংগঠক জিয়াউল হক মিঞাজী

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪০৬ জন পঠিত
নিরবে চলে গেলেন কবি সংগঠক জিয়াউল হক মিঞাজী
নিরবে চলে গেলেন কবি সংগঠক জিয়াউল হক মিঞাজী

বিজয় পোদ্দার, ফরিদপুর : ২৭ নভেম্বর রবিবার সকাল ১১.০০টার দিকে আমার মুঠো ফোন বেঁজে যাচ্ছিল। আমি তখন গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উজানীতে মাঠে কৃষি কাজ করছিলাম। কয়েকবার মুঠো ফোনটি বাজার পর কাঁদা যুক্ত হাতেই কলটি রিসিভ করে বুঝতে পারলাম চির চেনা ছাড়াকার মাহাফুজ খান বাদলের কষ্ঠস্বর “বিজয় শুনছো নাকি আমাদের কবি জুয়েল নাকি নাই” আমি বললাম কি বলেন ভাই কোথায় গেছে কিছুক্ষণ নিরব থেকে তিনি বলেন ইন্তোকাল করেছেন। আমি মনে মনে তার প্রয়াত আত্মার শান্তি কামনা করলাম। আর যেন পাথর হয়ে গেলাম।

বয়স তো বেশি হয় নি প্রায় ৫০ বছর। দীর্ঘদিন আমরা এক সাথে সাহিত্য সাংস্কৃতিক চর্চায় পথ চলেছি। এক সঙ্গে কবিতা লেখেছি, জাতীয় কবিতা পরিষদ, অনুপ্রাস, সাহিত্য পরিষদ, চাঁদের হাটসহ বিভিন্ন সংগঠনে কাজ করেছি। আমি মাঠ থেকে উঠে আসলাম আমাদের সহকর্মী ওয়ালী নেওয়াজ বাবু ভাইকে ফোন করলাম তিনি জানালেন সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কবি জিয়াউল হক মিঞাজী না ফেরার দেশে চলে গেছেন। সংসারে দুই ভাই এক বোন স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। তিনি শহরের আলীপুরের মরহুম রহিম মিঞাজীর ২য় পুত্র।

তার অকাল মৃত্যুতে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের যে ক্ষতি হলো তা শোধরাবার নয় কখনও। জীবনে আড্ডা প্রিয় লোক ছিলেন। ঢাকায় কালের কণ্ঠ ও জনকণ্ঠেও চাকুরী করেছেন। কিন্তু মুক্ত মনের অধিকারী হওয়ায় কারো বষ্যতা মেনে নেন নি। তিনি ফিরে এসেছেন ফরিদপুরে। একটা স্মৃতি আজ খুব মনে পড়ছে প্রতি বছর পুর্ণিমার রাতে শহর থেকে হাজীগঞ্জ পর্যন্ত পদ্মার পাড় ধরে জ্যোৎ¯œা বরণে আমরা রাত পার করে ভোরকে স্পর্শ করতাম। কোন কোন বছর সংগীত শিল্পী বাদল দাসও থাকতো আমাদের সাথে থেমে থেমে রবীন্দ্র সংগীতের সুরে ভাসতাম আমরা। আজ কবি জিয়াউল হকের মৃত্যুতে এই টুকু বলি তুমি যেতে পারো যতদুর মন চায়/চলে যেতে পারো অবশ্যই/কিন্তু অকাল শব যাত্রায় নয়…..।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION