1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

নারীর উপর হামলা : যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৬৬১ জন পঠিত

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লার বিরুদ্ধে এক নারীকে বেধড়ক পিটিয়ে আহত করার ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে মামলাটি গ্রহন করা হয়। আহত নারীর স্বামী মাহমুদুুল হাসান আরিফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বাড়ীতে ঢুকে নারীর উপর হামলার সিসি টিভি ফুটেজের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাল করা হলে ব্যপক সমালোচনার ঝড় ওঠে। ওই নারী বর্তমানে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ওই নারীর নাম রওশন আরা বেগম। সে চরভদ্রাসন বাজার এলাকার বিএস ডাঙ্গী গ্রামের মাহমুদুুল হাসান আরিফের স্ত্রী।
আহত ওই গৃহবধু ও পরিবারের সদস্যরা জানান, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন বাজারের বিএস ডাঙ্গী গ্রামের মাহমুদুুল হাসান আরিফ বাড়ীতে দলবল নিয়ে হামলা চালায় চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা। এসময় বাড়ীর করিডোরে অপেক্ষমান ওই নারীর উপরে হামলে পড়ে তারা। ভেঙ্গে ফেলে সিসিটিভি ক্যামেরা। লোগার রড, রামদা, লাঠিসোটা নিয়ে হামলাকারীরা পরে একটি ঘর ভাংচুর করে।
আহত নারী রওশন আরা বেগম জানান, বেধড়ক পিটুনিতে শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। তিনি জানান, হামলাকারীরা ওই নারীর পরনের কাপড়ও ছিড়ে ফেলে।
অপরদিকে ওই নারীর স্বামী মাহমুদুুল হাসান আরিফ জানান, ৫০-৬০জন মানুষ সংঘবদ্ধ হয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লার নেতৃত্বে হামলা চালিয়ে তার স্ত্রীকে মারধর করে, পরে বাড়ীর মধ্যে প্রবেশ করে বাড়ী ঘরের ক্ষতিসাধন করে। এছাড়া তারা একটি টিনের ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।
যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা। তিনি জানান, জমিজমা বিরোধে মাহমুদুল হাসান আরিফ খালাসীদের প্রতিপক্ষের লোকজনের পক্ষ দিয়েছিলাম আমি তাই আমাকে ঘায়েল করতে এ হামলার ঘটনার সাথে জড়ানোর চেষ্টা চলছে। তিনি ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেননা বলে দাবী করেন।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, মৌখিক খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি দুই দফায়, অভিযোগ পারওয়ার পর মামলা রুজু হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION