1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

নগরকান্দায় বাসের সঙ্গে ইজিবাইকের ধাক্কায় নিহত-২, আহত ৩

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪১২ জন পঠিত
নগরকান্দা প্রতিনিধি:
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইল্লার মোড় নামক এলাকায় সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ইজিবাইকের ধাক্কায় ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত তিনজন যাত্রী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরে পাঠানো হয়েছে।
বুধবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যাক্তি হলেন, ফরিদপুরের সালথা উপজেলার তুগুলদিয়া গ্রামের মোস্তাক আহম্মদের স্ত্রী মর্জিনা বেগম (৪৫) ও একই গ্রামের মো. আজগরের ছেলে ইসমাইল (৩)।
আহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
এব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।  #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION