1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

নগরকান্দায় তৈরি হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭৯১ জন পঠিত
নগরকান্দায় তৈরি হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক
নগরকান্দায় তৈরি হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দায় প্রশাসনের নাকের ডগায় দেদারসে চলছে অনুমোদনহীন ইজিবাইক তৈরীর কারখানা। উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসোনহাটি গ্রামে গড়ে উঠা কারখানায় তৈরী করা হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক। বছরের পর বছর অবাধে চলছে এই কর্মকান্ড। কারখানার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেনা স্থানীয়রা। এমনকি বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও টনক নড়েনি প্রশাসনের।

স্থানীয়রা জানান, লস্করদিয়া ইউনিয়নের হাসোনহাটি গ্রামের জসিম শেখের বাড়ীতে কারখানা খুলে তৈরী করা হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক। জানাযায়, ইজিবাইক নির্মাণ কারখানার মালিক সোহেল শেখ (৪৫) ইউএনও অফিসের এক কর্মচারীর আত্মীয়তার প্রভাব খাটিয়ে বছরের পর বছর ধরে তৈরী করছে অনুমোদনহীন ইজিবাইক। এ বিষয়ে লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, আমি জানতাম সেখানে সিলভারের হাড়ি পাতিল তৈরি করা হয়। তবে গত মাসিক সভায় গিয়ে শুনেছি সেখানে ইজিবাইক তৈরী করা হচ্ছে। আমি বিষয়টি ইউএনও কে জানাবো।

নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি নিয়ে উপজেলার মাসিক সভায় উপস্থাপন করেছিলো স্থানীয় এক ব্যক্তি। আমি ইউএনও স্যারের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বীন কবির বলেন, অনুমোদনহীন ইজিবাইক তৈরী করা আইগত অপরাধ। এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নগরকান্দায় তৈরি হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক

নগরকান্দায় তৈরি হচ্ছে অনুমোদনহীন ইজিবাইক

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION