1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

দেশের সকল উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা…..নিক্সন চৌধুরী

  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৬ জন পঠিত
দেশের সকল উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা.....এমপি নিক্সন
দেশের সকল উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা.....এমপি নিক্সন

সদরপুর সংবাদদাতা : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন দেশের সকল উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের সকল মাধ্যমিক স্কুল গুলোতে ৪ তলা ভবন নির্মণ হচ্ছে। অতি শীঘ্রই অত্র স্কুলে ৪ তলা একটি ভবন নির্মাণ হবে। আমি আজ এই আমিরাবাদ স্কুলে এসে দেখতে পেলাম বড় বড় স্থানে এই স্কুলের শিক্ষার্থীরা চাকুরি করছে। এই স্কুলের গৌরব সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার সম্প্রতি সদরপুর উপজেলায় ৮১ কিলোমিটার সড়ক, শেখ রাসেল স্টোডিয়াম, উপজেলা কম্পেক্স ভবন, শত ভাগ বিদ্যুৎ প্রদান করেছেন। এ সরকারকে সকলে মিলে সহযোগীতা করলে সদরপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তিত করা সহজ হবে। তিনি শুক্রবার সকাল ১১টায় সদরপুর উপজেলা আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনষ্টিটিউশনের ২য় পুর্নমিলনী ও ৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিদ্যালয়ের পর্নমিলনী উদ্যাপন পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. এম. জাফরুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত পুর্নমিলনী সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এস.এম. মিজানুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাজেদা সুলতানা। উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রক্তন শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা বৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION