1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

দুপুরে বিয়ে, সকালে আত্মহত্যা

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৫৮৬ জন পঠিত
দুপুরে বিয়ে, সকালে আত্মহত্যা
দুপুরে বিয়ে, সকালে আত্মহত্যা

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে এক যুবক পরিবারের সদস্যদের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন। ওই যুবকের বিয়ের দিন ধার্য্য ছিল সোমবার। বরযাত্রী নিয়ে কনের বাড়ি যাওয়ার কথা ছিল বেলা একটায়। কিন্তু বেলা সাড়ে ১১টায় পরিবারের সদস্যদের উপর অভিমান করে গুল খেয়ে আত্মহত্যা করেন। উপজেলার রুপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম শাহিন কাজী (৩২)। তিনি ওই গ্রামের হামিদ কাজীর ছেলে এবং মালয়েশিয়া প্রবাসী।

জানা যায়, সোমবার (১৮ জুলাই) উপজেলার রূপাপাত ইউনিয়নের টোংরাইল গ্রামের বাসিন্দা শাহিন কাজীর সাথে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নড়াইলখান গ্রামের এক মেয়ের সাথে বিয়ের দিন ধার্য্য ছিল। দুপুর একটায় বিয়ের সময় নির্ধারিত ছিল। বরযাত্রী যাওয়া নিয়ে পরিবারের সদস্যদের সাথে সকালে শাহিনের ঝগড়া হয়।

বেলা সাড়ে ১১টার দিকে অভিমান করে শাহিন ঘরে থাকা গুল খায়। পরে পরিবারের সদস্যরা টের পেলে তাকে সাথে সাথে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। লাশ উদ্বারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই মামুনুর রশিদ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় শাহিন কাজীর লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION