1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ডিমের মূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১০৫৪ জন পঠিত
ফরিদপুর প্রতিনিধি :
গত কয়েকদিনে হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে ফরিদপুরের ডিমের বাজার। খুচরা পর্যায়ে সরকারিভাবে ডিমের মূল্য প্রতিটি ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে তা ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি করার অভিযোগ ওঠে। ফলে ডিমের মূল্য নিয়ন্ত্রণে বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুরের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, জেলার প্রধান বাজার হাজী শরীয়তুল্লাহ বাজারে  বিভিন্ন দোকানে গিয়ে ডিমের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেয়া হয়। এ সময় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রির অভিযোগে রাকিব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোবারক বেপারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়া ডিমের পাইকারি ও ডিলার পর্যায়ে ডিম কেনাবেচা এবং মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয় বলেও জানান তিনি।
তিনি আরো জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হেলিপোর্ট এলাকার একটি কৃষি বিপণন প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সোহেল শেখ জানান, বাজার মূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকির কার্যক্রম অব্যাহত থাকবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION