1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

জেলা শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা মনোনীত হওয়ায় প্রশংসায় ভাসছেন জালাল উদ্দীন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৫২২ জন পঠিত
জেলা শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা মনোনীত হওয়ায় প্রশংসায় ভাসছেন জালাল উদ্দীন
জেলা শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা মনোনীত হওয়ায় প্রশংসায় ভাসছেন জালাল উদ্দীন

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা : জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সর্ব মহলে প্রশংসায় ভাসছেন মো: জালাল উদ্দীন। শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক, বিভিন্ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের তার এ অর্জনে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন। আধুনিক শিক্ষা ব্যবস্থার সার্বিক বাস্তবায়ন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে মতবিনিময়,প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা, শিক্ষা সপ্তাহ সফলভাবে পালন,প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সাথে পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।

জানা গেছে, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে বিভিন্ন বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে নম্বরের ভিত্তিতে বাছাই শেষে তাকে সেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত করা হয়। মঙ্গলবার জেলা সদর থেকে একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এ অর্জন সম্ভব হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের দিকনির্দেশনা ও পরামর্শ কাংখিত অর্জন সম্ভব হয়েছে এবং এ অর্জন সকলের প্রাপ্য।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION