1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

জাকের পার্টি সংঘর্ষ-মারামারী পছন্দ করে না: জাদু মিয়া 

  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৭০৬ জন পঠিত
সালথা সংবাদদাতা :
বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে ফরিদপুরের সালথায় জাকের পার্টির মিশন ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া।
শুক্রবার বিকালে সালথা সদরের কাউলিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মিশন সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।
এসময় উপস্থিত জাকের পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর পার্টি। জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের দিক-নির্দেশনায় সারাদেশে জাকের পার্টি আজ সুসংগঠিত।
তিনি বলেন, জাকের পার্টি সংঘর্ষ-মারামারী ও ভাংচুর পছন্দ করে না। যারা জাকের পার্টি করে, তারা কখনও ঢাল-সড়কী হাতে নেয় না। জাকের পার্টির নেতাকর্মীরা সব সময় মানুষের কল্যাণে কাজ করেন।
তিনি এসময় সালথাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা গ্রাম্য মাতুব্বরদের কথায় সহিংসতায় জড়াবেন না। আপনারা সংঘর্ষ-ভাংচুর পরিহার করে সুন্দর জীবন যাপন করুন।
সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সহসভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক সোনা মিয়া, জেলা ছাত্রফ্রন্ট নেতা সোহেল তানভির, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল প্রমূখ।
বক্তব্য শেষে মিলাদ-মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা এনায়েত হোসেন ও মাওলানা মোঃ আরিফ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION