1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

জনগণ আমাকে ভোট দেয় উন্নয়নের জন্য- এমপি নিক্সন চৌধুরী

  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮৮ জন পঠিত
জনগণ আমাকে ভোট দেয় উন্নয়নের জন্য- এমপি নিক্সন চৌধুরী
জনগণ আমাকে ভোট দেয় উন্নয়নের জন্য- এমপি নিক্সন চৌধুরী

সদরপুর সংবাদদাতা : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছে, জনগণ আমাকে ভোট দেয় এলাকার উন্নয়নের ও মূল্যায়নের জন্য। তিনি বলেন, আমার প্রতিদ্বন্দি এক নেতা ভোট আসলে জনগণের কাছে আসে। জনগণের দুর্দিনে পাশে থাকে না। আমাকে গত ১৪ বছর যাবত জনগণ এম পি নির্বাচিত করেছেন। আমি আমার নির্বাচনী এলাকায় রাস্তা-ঘাট, শত ভাগ বিদ্যুৎ, মানুষের মূল্যায়ন করছি। তাই আমাকে আর একবার এম পি নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন বলে আশা করি।

তিনি গত শুক্রবার সন্ধায় সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের গিয়াস উদ্দিন খান কলেজ মাঠে ম্যাক্স ফুট এন্ড রেভারেঞ্জএর উদ্বোধন কালে এ কথা বলেন। ম্যাক্সএর ম্যানেজিং ডিরেক্টর মোঃ গিয়াস উদ্দিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, জেলা পরিষদের সদস্য এখলাছ ফকির প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও ভাষাণচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউসার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION