1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

চিনিকল শ্রমজীবী ইউনিয়নের নির্বাচনে আব্বাস-কাজল পরিষদ জয়ী

  • Update Time : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ১১৯৪ জন পঠিত

শাহজাহান হেলাল :

বৃহত্তর ফরিদপুরের মধুখালীতে অবস্থিত একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকলের শ্রমজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে শ্রমিক কর্মচারী পরিষদ মনোনীত আব্বাস-কাজল পরিষদ পূর্ণ প্যানেল জয় লাভ করেছেন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ৯টি পদের বিপরীতে ৩৫৬ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল গফুর মিয়া। নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী আব্বাস-কাজল পরিষদ থেকে সভাপতি পদে ২৬৮ ভোট পেয়ে গোলাপ ফুল প্রতীকে মোঃ আব্বাস আলী বিশ্বাস নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকে মোঃ রিজাউল বিশ্বাস পেয়েছেন ৮৬ ভোট, সহ সভাপতি পদে ২৪৫ ভোট পেয়ে দোয়াত কলম প্রতীকে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৩০৭ ভোট পেয়ে তৃতীয় বারের মত গরুর গাড়ী প্রতীকে কাজল বসু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইকেল প্রতীকে মোঃ ফরিদ খান পেয়েছেন ৪৯ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে ২৮৭ ভোট পেয়ে মো. শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে ২৩৬ ভোট পেয়ে মোঃ আক্কাস আলী মোল্যা, অর্থ সম্পাদক পদে ২৫৯ ভোট পেয়ে মোঃ মনিরুজ্জামান মিন্টু, বৃহত্তর প্রশাসন, নির্মাণ ও কৃষি বিভাগীয় সদস্য পদে ১২৪ ভোট পেয়ে মোঃ শরীফুল ইসলাম, পরিবহন ও রসায়ন বিভাগীয় সদস্য পদে ৭২ ভোট পেয়ে মোখলেচুর রহমান, যান্ত্রিক ও বিদ্যুৎ বিভাগীয় সদস্য পদে ৬১ ভোট পেয়ে সুভাষ চন্দ্র কর নির্বাচিত হয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION