1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতে ইউএনও’র মাস্ক বিতরণ

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ১৮১৭ জন পঠিত
চরভদ্রাসন অফিস :
ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার(২৬আগষ্ট) বিকালে উপজেলা সদর ইউনিয়নের জাকেরের সুরা বড় ব্রীজ সংলগ্ন প্রধান সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
এসময় মাস্ক ব্যবহার না করা এবং কাগজপত্র বিহীন মোটরযান চালনার দায়ে সাতজন পথচারীর কাছ থেকে মোট ১ হাজার ৮শ’ টাকা নগদ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
একই সময় সকলকে মাস্ক ব্যাবহারের উপর তাগিদ দিয়ে ৫০ জন পথচারীর মাঝে বীনামূল্যে মাস্ক বিতরন করেন ইউএনও জেসমিন সুলতানা।
অভিযানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মোবাইল কোর্ট পেশকার মোঃ সাদ্দাম হোসেন, অফিস সহায়ক বাবুল হোসেনসহ চরভদ্রাসন থানা পুলিশের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন সভা-সেমিনার, দফায় দফায় মোবাইল কোর্ট পরিচালনা, গনসচেতনতা মূলক মাইকিং, দেয়াল পোষ্টারিং ও লিফলেট বিতরন করার পরও স্বাস্থ্য বিধি মেনে চলছিলেন না স্থানীয়রা।
তাই জনসাধারনের মাঝে মাস্ক ব্যাবহারের অভ্যাস গড়ে তোলার কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION