1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

চরভদ্রাসনে অস্ত্র ও মালামাল সহ ৯ ডাকাত গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৮০৭ জন পঠিত
চরভদ্রাসনে অস্ত্র ও মালামাল সহ ৯ ডাকাত গ্রেফতার
চরভদ্রাসনে অস্ত্র ও মালামাল সহ ৯ ডাকাত গ্রেফতার

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছেন। এ অভিযানে একটি পিস্তল, দেশীয় অস্ত্র সহ ডাকাতিকালে লুটে নেওয়া কিছু মালামালও আটক করেছেন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পুলিশ। ফরিদপুর অতিরক্তি পুলিশ সুপর জামাল পাশা, হেলাল উদ্দিন ভুইয়া, ফরিদপুর সদর সার্কেল সুমন রঞ্জন সরকার ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল উপস্থিত থেকে প্রেস রিলিজ প্রদান করেন।

গ্রেফতারকৃত আন্তঃ জেলা ডাকাত দলের ৯ সদস্য হলো- চরভদ্রাসন উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের তোতা বেপারীর ছেলে রুবেল বেপারী (৩৪), একই গ্রামের মোতালেব পত্তনদারের ছেলে নাঈম পত্তনদার (২২), মৃত পরেশ সরকারের মেয়ে প্রার্থনা সরকার (২৭), চরসর্বান্দিয়া গ্রামের গোলাম মওলা মুন্সির ছেলে ইমরান মুন্সি (২৬), সালথা থানার শুকুর মাহমুদ মোল্যার ছেলে জিহাদ মোল্যা (২৪), মধুখালি উপজেলার হোসেন গাজীর ছেলে মামুন শেখ (২৭), ভাটি কানাইপুর গ্রামের অনন্ত কর্মকার (২২) বোয়ালমারি উপজেলার ইউসুফ মোল্যার ছেলে বিল্লাল মোল্যা (২৪) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দুলু শেখের ছেলে দেলোয়ার শেখ (৩৫)। জানা যায়, গত ২ আগষ্ট দিবাগত রাত আড়াইটায় চরভদ্রসান উপজেলা সদরে এমকে ডাঙ্গী গ্রামের এক সৌদী প্রবাসী ঘরের জানালার গ্রীল কেটে ঢুকে একদল ডাকাত গৃহিনীকে হাত পা বেঁেধ নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহিনী সাবিনা ইয়াছমিন বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি মামলা করেন। মামলা নং-০২, তাং-৩/৮/২০২২খ্রি.।

মামলা রুজুর পর ফরিদপুর সদর সার্কেল সুমন রঞ্জন সরকারের নেতৃত্বে এবং থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডলের পরিচালনায় পুলিশ একটি সূত্র ধরে তদন্ত শুরু করে বিভিন্ন অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। ডাকাতদের সঙ্গে থাকা একটি দেশীয় পিস্তল,একটি ছ্যান,দ্যা, একটি চাইনিজ কুড়াল দুইটি সেলাই মেশিন রেঞ্জ, ১৩ আনা গলিত স্বর্ন ও তিন আনা স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল উদ্ধার করা হয়। উল্লেখ্য, ডাকাত রুবেলের নামে খুন ডাকাতি ও চুরি সহ ৫টি মামলা রয়েছে, ডাকাত রিয়াজুলের নামে খুন ডাকাত ও অস্ত্র সহ ৫টি মামলা, ডাকাত ইমনের নামে খুন ডাকাতি, ধর্ষণ ও চুরি সহ ৫টি মামলা রয়েছে, ডাকাত মামুনের নামে খুন ডাকাতি ও চুরি সহ আরও ৩টি মামলা রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION