1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

কাজ পাগল ম্যাজিষ্ট্রেট হাসপাতালের বেডে!

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ১৩৯৪ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি), নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মো. সজীব সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা জানান, একটি বাল্য বিবাহের খবর পেয়ে সহকারী কমিশনার (ভুমি) শাহ্ মো. সজীব কর্তব্য পালনে যাচ্ছিলেন। তাকে বহনকারী গাড়ীটি শ্রীঅঙ্গণ এলাকায় পৌছালে উল্টো দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্স রং সাইডে এসে আঘাত করে। এতে গাড়ী সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ীতে থাকা সহকারী কমিশনার (ভুমি) শাহ্ মো. সজীব গুরুত্বর আহত হলে দ্রুত তাকে ফমেক হাসপাতালে নেয়া হয়। তিনি জানান, তার হাতের হাড় ফেটে গেছে।

এদিকে হাসপাতালের বেডে যখন ওই ম্যাজিষ্ট্রেটের হাতের চিকিৎসা সেবা দেয়া হচ্ছিলো, তখন বারবার তিনি আফসোস করছিলেন, বিয়েটা ঠেকাতে পারলাম না। একটি মেয়ের জীবন নষ্টই হয়ে গেলো বোধ হয়। তার এমন অনুভুতি উপস্থিতদের আপ্লুত করছিরো।

 

এদিকে খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার হাসপাতালে উপস্থিত হয়ে খোঁজ খবর নেন এবং সুচিকিৎসা নিশ্চিত করেন।

উল্লেখ্য, এ দূর্ঘটনায় উভয় গাড়ীর চালকদ্বয়ও আহত হন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION