1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

এলাকার বিশৃঙ্খলাকারীদের সামাজিকভাবে প্রতিহত করা হবে — লাবু চৌধুরী

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৪৮ জন পঠিত
এলাকার বিশৃঙ্খলাকারীদের সামাজিকভাবে প্রতিহত করা হবে --- লাবু চৌধুরী
এলাকার বিশৃঙ্খলাকারীদের সামাজিকভাবে প্রতিহত করা হবে --- লাবু চৌধুরী

নগরকান্দা সংবাদদাতা : ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কোনো অপ-রাজনিতিকে প্রশ্রয় দেওয়া হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সোনার বাংলা গড়ার লক্ষ্যে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দল মত নির্বিশেষে সকলকে একসাথে মিলে মিশে বাস করতে হবে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকালে তার নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আগামী দিনে নিজেদের মধ্যে দাঙ্গা মারামারি না করার স্বার্থে উপজেলা প্রশাসন আয়োজিত পুরাপাড়ায় এক আইনশৃঙ্খলা মিটিংয়ের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করা হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট ভূমিকায় অবস্থান নিবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন সহ এলাকার গন্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। উল্লেখ্য গত ১৯ জানুয়ারী উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা অনুষ্ঠানের ধারাবাহিকতায় পুরাপাড়া ইউনিয়ন বাসীকে দেশীয় অস্ত্র সমর্পণে অনুপ্রাণিত করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION