1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

এবার রক্ষা হবে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতি জাদুঘর ও বসতভিটা

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ১৪১৬ জন পঠিত




স্টাফ রিপোর্টার :
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তোলার যেই মহাপরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে নদী গবেষণা ইন্সটিটিউট (নগই) এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই গবেষণা প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর দেখতে চাই। নগই’তে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত গবেষণা সমীক্ষা চালাতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নদী গবেষণা ইন্সটিটিউটের হলরুমে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এতে সভাপতিত্ব করেন নগই’র মহাপরিচালক মো. আলিমুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা, জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক ভোলা, জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।



পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা গবেষণা ও সমীক্ষার মান উন্নয়ন করুন। আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃতি পায় এমন গবেষণা কর্ম আপনাদের করতে হবে। নগই যেসব ফিজিক্যাল ও ম্যাথমেটিক্যাল সমীক্ষা করে সেব্যাপারে যেন কোন প্রশ্ন না উঠে। তিনি জানান, উপকূল রক্ষায় বিশ^ব্যাংক ১০২ কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষা চালাচ্ছে। নগই থাকতে কেনো তারা এই কাজ করবে? এই কাজ নগই করলে তাতে আপনারাই লাভবান হতেন।




তিনি টেকসই বাঁধ নির্মাণে জাপানের গৃহিত বিশেষ প্রযুক্তির ব্যাপারে নগই’র গবেষকদের খোঁজখবর নেয়ার পরামর্শ দিয়ে বলেন, আপনারা পানি উন্নয়ন বোর্ড হতে এসব কাজের খোঁজ নিয়ে সেসব স্থানে যান। কাজে যেসব ত্রুটি রয়েছে সেগুলো বের করে ওই প্রকল্প পরিচালককে জানাবেন, আমাকেও জানাবেন। এই যে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ টাকা খরচ করে বাঁধ নির্মাণ করে সেগুলো টেকসই হয়না কেনো? কেনো প্রতিবছরই বাঁধ ভেঙে যায় এসব ব্যাপারে আপনাদের সমীক্ষা চালাতে হবে?
এসময় প্রতিমন্ত্রী দেশের বড় বড় নদীতে প্রতিবছর চর পড়ে নাব্যতা হৃাস ও নৌপথ আটকে যাওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, একেকসময়ে একেক স্থানে কেনো চর পড়ছে এবিষয়টি আপনারা গবেষণা করে বের করুন।



এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে তিনি ফরিদপুরের মধুখালীতে মধুমতি নদীর ভাঙ্গন দেখতে যান এবং বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও তার বসতভিটা পরিদর্শন করেন। এসময় তিনি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও তার বসতভিটা রক্ষায় কার্যকর ব্যাবস্থা গ্রহনের আশ^াস দেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION