1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

আড়ার সাথে ঝুলে ছিলো স্কুলছাত্রী

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫২৩ জন পঠিত
মনির মোল্লা, সালথা :
ফরিদপুরের সালথায় মনিরা আক্তার নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ ডিসেম্বর)
দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামে নিজ ঘরের আড়া থেকে ঝলন্ত অবস্থায় তার মরহেদ উদ্ধার করা হয়। নিহত মনিরা ওই গ্রামের কৃষক মো.জালাল মোল্যার মেয়ে। দুই বোন এক ভাইয়ের মধ্যে মনিরা ছিল মেঝো। সে এবার সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তির জন্য লটারিতে মনোনীত হয়।
নিহত ছাত্রীর বোন আছিয়া বেগম বলেন, মনিরা অনেক জেদি ছিল। শনিবার বেলা সাড়ে ১১টা দিকে মনিরাকে বাড়িতে রেখে আমার মা ছোট ভাইকে মাদরাসায় এগিয়ে দিতে যায়। তখন বাড়ির পাশের খোলা মাঠে মনিরা তার সহপাঠীদের সঙ্গে খেলাধোলা করছিল। একপর্যায় একসহপাঠীর সঙ্গে মনিরার ঝগড়া হয়। এতে সে অভিমান করে বাড়িতে এসে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। তিনি আরো বলেন, মনিরা এবার কাউলীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা দিয়েছে। পাশাপাশি সালথা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তির জন্য লটারিতে মনোনীত হয়েছিল। তবে নতুন স্কুলে যাওয়ার আগেই মনিরা চলে গেল।
সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মনিরার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুও মামলা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION