1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন হিরো লিটনের গাড়ি

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৮ জন পঠিত
আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন হিরো লিটনের গাড়ি
আর্জেন্টিনার পতাকার রঙে রঙিন হিরো লিটনের গাড়ি

স্টাফ রিপোর্টার : দূর থেকে দেখলে মনে হবে আর্জেন্টিনার পতাকা। কাছে গেলেই মিলবে রাঙানো এক গাড়ি। নিজের গাড়িটি এমন আদলে রঙেই রাঙিয়েছেন মোঃ লিটন (৩২) নামে এক যুবক। লিটন ফরিদপুর সদরের মুরালীদাহ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন গেরেজ মিস্ত্রি। গ্রামের অনেকে তাকে হিরো লিটন নামে ডাকে। প্রতি বিশ্বকাপের সময় পতাকা উড়ালেও এবার গাড়ি রাঙিয়েছেন তিনি। আর তার গাড়ি দেখা মাত্রই ভিড় করছেন লোকজন। সরজমিনে গিয়ে দেখা যায়, তিনি নিজের গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রং করেছেন। গাড়ির উপরে লিওনেল মেসির ছবিসহ প্যানাসাইন। পাশেই একটি বাঁশে আর্জেন্টিনার পতাকা উড়ছে।

আর্জেন্টিনা ভক্ত হিরো লিটন জানান, ২০০৮ সাল থেকে মেসির ভক্ত হয়ে এবারের বিশ্বকাপে ২ লক্ষ টাকা ব্যয় করে নিজের গাড়িটিকে আর্জেন্টিনার পতাকার রঙে ও লিউনেল মেসির ছবি আংকন করেন। তিনি আরো বলেন, সামর্থ্য থাকলে গাড়িটি নিয়ে কাতারে গিয়ে আর্জেন্টিনার অন্তত একটি ম্যাচ দেখতাম সেই সাথে মেসিকে তার গাড়িতে নিয়ে ঘুড়ানোর ইচ্ছাও পোষন করেন এ আর্জেন্টাইন সমর্থক। সামর্থ্য না থাকায় নিজের গাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ দেই। তিনি আশা করছেন দীর্ঘদিন বিশ্বকাপ না জিতলেও আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION