1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আমগাছে ঝুলছিল যুবকের মরদেহ

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১২ জন পঠিত
আমগাছে ঝুলছিল যুবকের মরদেহ
আমগাছে ঝুলছিল যুবকের মরদেহ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি আমগাছ থেকে গলায় রশি দেওয়া অবস্থায় সাদ্দাম হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাদরা গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম ওই গ্রামের কুব্বাত হোসেনের ছেলে।

জানা যায়, সাদ্দাম মাগুরার লোহাগাড়ায় শ্বশুর বাড়িতে ঘরজামাই থাকতেন। ঘটনার দিন বউয়ের সাথে মনোমালিন্য হয় সাদ্দামের। পরে বাড়িতে এসে এ ঘটনা নিয়েই এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী স্থানীয়দের। এব্যাপারে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানাতে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION