1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

“আ’লীগের প্রার্থীকে বিজয়ী করুন উন্নয়নের দায়িত্ব শেখ হাসিনার”

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ১৩২৯ জন পঠিত




স্টাফ রিপোর্টার:
আপনারা যদি টেলিভিশনের স্ক্রলে দেখেন বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে আপনাদের কি ভালো লাগবে? ভালো লাগবে না; আমাদেরও ভালো লাগবে না। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দের মেয়র প্রার্থী সেলিম রেজা লিপনকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। যদি আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন, তাহলে আপনাদের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনাদের মূল্যবান ভোটের রায় দিয়ে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের দায়িত্ব সেলিম রেজার হাতে  তুলে দেন।



আগামী ১৬ জানুয়ারি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডের বাস টার্মিনালে নির্বাচনী কেন্দ্রের পথসভায় এসব কথা বলেন, বাংলাদেশ আওয়ামীরীগের প্রেসিডিয়াম মেম্বার ও ফরিদপুর-১ আসনের দুইবারের নির্বাচিত সাবেক এমপি মো. আব্দুর রহমান। নেতাকর্মীদের উদ্দ্যেশে তিনি বলেন, প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে এবং শেখ হাসিনার প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করাতে হবে। পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মমিন মার্কেট, ৩ নম্বর ওয়ার্ডের পৌর বাস টার্মিনাল, ৬ নম্বর ওয়ার্ডের আধারকোঠা ও দুই নম্বর ওয়ার্ডের চাটাইপট্টিতে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন আব্দুর রহমান।



এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সেলিম রেজা লিপন মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আ. আলীম মোল্যা,উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, উপজেলা যুবলীগ নেতা ও চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন, যুবলীগ নেতা মো. দাউদুজ্জামান দাউদ, চৌধুরী রায়হান রকি, এমএম শাফিউল্লাহ শাফি, জেলা ছাত্রলীগের সোহরাব হোসেন, আশিকুর রহমান, বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ। সভায় আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION