1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী

স্বেচ্ছাসেবকদলের জেলা কমিটির সিদ্ধান্ত প্রত্যাখান করে পাল্টাপাল্টি প্রতিনিধি সভা

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ১২১৬ জন পঠিত

বোয়ালমারী অফিস :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকদলের পাল্টাপাল্টি প্রতিনিধি এবং কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩.১১.২০) বেলা ১১ টায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সঞ্চয় সাহার আহ্বানে পৌর শহরের জর্জ একাডেমীতে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা সদর থেকে ৫/৬ কিলোমিটার দূরে চতুল ইউনিয়নের হাসামদিয়ায় অবস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মো. আবু জাফরের বাগান বাড়িতে উপজেলা স্বেচ্ছাসেবদলের যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে অনুষ্ঠিত হয় আরেকটি কর্মী সভা।
উপজেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত প্রতিনিধি সভায় আহ্বায়ক সঞ্চয় সাহা বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি শাহাবুদ্দিন মুন্নার সাথে কথা বলে আমি প্রতিনিধি সভার আয়োজন করি। আমার এই সভায় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং স্বেচ্ছাসেবকদল ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহসভাপতি অ্যাড. হাবিবুর রহমান হাফিজসহ অন্যান্য কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা থাকলেও তারা আমার প্রতিনিধি সভায় না এসে সংগঠনের গঠনতন্ত্রের বাইরে গিয়ে অন্য কর্মীসভায় যোগ দেয়াটা তাদের সমীচীন হয়নি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উপজেলা স্বেচ্ছাসেবকদল আয়োজিত প্রতিনিধি সভায় যোগদান না করার বিষয়ে প্রশ্ন করা হলে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এবং সিনিয়ির যুগ্ম আহ্বায়ককে আমরা জেলা থেকে বলেছিলাম, তোমরা একটা প্রোগ্রাম করো। এদের অভ্যন্তরীণ সমস্যার কারণে আমরা তাদের মিলাতে পারিনি। তিনি আরও বলেন, উপজেলা এবং পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কমিটি ভেঙে দেয়া হয়েছে। পরবর্তীতে আলোচনা করে নতুন কমিটি দেয়া হবে।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের কমিটি ভেঙে দেয়ার বিষয়ে সঞ্জয় সাহা বলেন, আমি জেলা কমিটির সিদ্ধান্তকে সম্মান করি কিন্তু তারা আমার অনুপস্থিতিতে কোনো এক মাঠের মধ্যে বসে কমিটি ভেঙে দিল এ সিদ্ধান্ত আমি প্রত্যাখান করি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION