1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

সালথা’য় দেশিয় অস্ত্র ঢাল-কাতরাসহ তিন জনকে আটক করেছে পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯২ জন পঠিত

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) :

ফরিদপুরের সালথায় দেশিয় অস্ত্র ঢাল-কাতরা সহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামানের নেতৃত্বে একটি পুলিশ টিম তুগোলদিয়া গ্রামে অভিযান চালিয়ে দাঙ্গা সৃষ্টি করার চেষ্টায় তিনজনকে ১১ টি ঢাল ও ১৩টি কাতরা সহ আটক করে। আটককৃতরা হলেন, তুগোলদিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে হবি মোল্যা (৩৮), সাহাদত মোল্যার ছেলে রিপন মোল্যা (২০) ও আদেল মোল্যার ছেলে পলাশ মোল্যা (২৮)।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুজ্জামান বলেন, দেশিয় অস্ত্র ঢাল-কাতরা সহ আটককৃত ৩জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION