1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

সালথায় ইউপি সদস্যর উপর বর্বরচিত হামলা 

  • Update Time : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৬৮ জন পঠিত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের সদস্য ইমরুল খান (৪০) এর উপর বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে। ইমরুল ঐ ইউনিয়নের খারদিয়া গ্রামের মৃত হালিম খানের ছেলে।
স্থানীয় সুত্রে জানাযায় শুক্রবার সকাল ৮ টার দিকে ইমরুলের বাড়িতে কয়েকজন লোক এসে তার বাড়ির পাশে রাস্তায় ডেকে নিয়ে হাতুড়ি ও রড দিয়ে বেধরক মারধর করে আহত অবস্থায় রেখে যায়। এসময় তার পরিবার খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।
আহত ইমরুলের ছোটভাই রাজু বলেন, খারদিয়া গ্রামের ইরন খন্দকার, রাজন খন্দকার, ওহিদ খন্দকার, হিমায়েত মোল্যা ইমরুল মেম্বারের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় শুক্রবার তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ওহিদ খন্দকারের বাড়ির সামনে হাতুড়ি ও রড় দিয়ে বেধরক পিটিয়ে আহত করে। এতে তার দুই পায়ের হাড্ডি ভেঙ্গে গেছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া বলেন, ইমরুল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য তার উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
সালথা থানার অফিসার ইনচার্জ আশিকুজ্জামান বলেন, এঘটনায় এখনো থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION