1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

সদরপুরে ডিজিটাল থানা হিসেবে সিসিটিভি মনিটরিং সিস্টেমের শুভ উদ্বোধন

  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৫০ জন পঠিত
সদরপুরে ডিজিটাল থানা হিসেবে সিসিটিভি মনিটরিং সিস্টেমের শুভ উদ্বোধন
সদরপুরে ডিজিটাল থানা হিসেবে সিসিটিভি মনিটরিং সিস্টেমের শুভ উদ্বোধন

মোঃ হুমায়ুন কবির (তুহিন) : ফরিদপুর জেলা পুলিশের তত্ত¡াবধানে সদরপুর থানার আয়োজনে ডিজিটাল থানা হিসেবে সিসিটিভি মনিটরিং সিস্টেমের উদ্বোধন করা হয়। মাদক, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি ইভটিজিংসহ নানা অপরাধ দমনে উপজেলার গুরুত্বপূর্ন স্থানে মোট ১৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সোমবার দুপুরে থানা চত্ত¡রে জেলা পুুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম সেবার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসসের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

এ সময় অন্যন্যাদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ভাংগা সদরপুর সার্কেল ফাহিমা কাদের চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) জিয়াউর রহামন, সদরপুর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উক্ত অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ও জাতি এগিয়ে চলছে ও উন্নয়ন অব্যাহত রয়েছে। এ জন্য দেশের প্রতিটি নাগরিককে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, প্রায় ১৮শত কোটি টাকা ব্যায়ে গোয়ালন্দ-তারাইল আঞ্চলিক সড়কের কাজ শীঘ্রই শুরু হবে। সদরপুর উপজেলার উন্নয়নের জন্য ৩২ কোটি টাকার কাজ চলমান রয়েছে। আমি গর্ভিত সদরপুরের জনগণ আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি হিসেবে নির্বাচিত করেছে। আমি সদরপুর বাসি ও ফরিদপুর-৪ আসনের জনগণের উন্নয়ন করে যাব। সদরপুরে শেখ রাসেল ষ্টেডিয়াম নির্মানের কাজ শীঘ্রই শুরু হতে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION