1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

শিক্ষার্থীদের ৫০ পয়সার অনুদানে বই মেলা

  • Update Time : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৯৯২ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে কমলশতি শিার্থীদের ৫০ পয়সার অনুদানে শুরু হয়েছে আট দিনের বইমেলা। অমর একুশে গ্রন্থমেলা নামে ব্যাতিক্রমী এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এই গ্রন্থ মেলায় প্রথম দিন থেকেই ক্রেতা ও দর্শনার্থীদের উপচেপড়া ভীড়। ‘আট আনায় জীবনের আলো কেনা’ এমন শ্লোগানে ফরিদপুরে শুরু হয়েছে আট দিনব্যাপী বইমেলা। জেলা প্রশাসনের আয়োজনে ২০ মার্চ থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। ৩১ টি স্টলে বই ব্যবসায়ীদের পাশাপাশি প্রেসকাব ও এনজিওসহ, বইয়ের পসরা সাজিয়েছে বিভিন্ন স্কুল ও সামাজিক প্রতিষ্ঠান। গ্রন্থ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। এসময় আরো ছিলেন, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, প্রেসকাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ । গ্রন্থ মেলার বিশেষত্ব বিষয়ে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিার্থীদের দেয়া প্রত্যেকের পঞ্চাশ পয়সায় বসেছে এ অনন্য আয়োজন। আর এমন আয়োজনে শরিক হতে পেরে উচ্ছসিত শিার্থীরা। তিনি আরো বলেন, সুস্থ ধারার সংস্কৃতির বিকাশে ভুমিকা রাখবে এ ধরনের আয়োজন।
মেলায় সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন পরিবেশিত হবে নানা ধরনের দেশীয় সংগীত পরিবেশনা।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION