1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

যাত্রীবাহী বাস দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৬৬৪ জন পঠিত
যাত্রীবাহী বাস দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
যাত্রীবাহী বাস দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুর-ঢাকা মহাসড়কের ধুলদিতে সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো কমপক্ষে ১২ জন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চলতি পথে সামনের চাকা বাস্ট (পাংচার) হয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাছের সাথে ধাক্কা লেগে বাসটির বামদিকের অর্ধেক জুড়ে পুরো নিশ্চিহ্ন হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ(বিএসএমএমসি) হাসপাতালে পাঠানোর পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের বাসটি ধুলদি রেলগেটের অদুরে এসে সামনের চাকা পাংচার হয়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বিএসএমএমসি হাসপাতালের আরএমও ডা. আসাদুজ্জামান দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনায় আহত আরো দুজনের অবস্থা আশংকাজনক। তিনি জানান, হাসপাতালে আনার সময় একজনের এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION