1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

মধুখালীতে ভুমিহীনদের মাঝে ঘরসহ জমি প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৭৭৮ জন পঠিত
মধুখালীতে ভুমিহীনদের মাঝে ঘরসহ জমি প্রদান
মধুখালীতে ভুমিহীনদের মাঝে ঘরসহ জমি প্রদান

শাহজাহান হেলাল,মধুখালী : সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যাক্রমের উদ্বোধন করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন পরবর্তী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম জমি ও গৃহহীন উপকার ভোগিদের মাঝে জমির দলিল ও চাবী বুঝিয়ে দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামিম আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, ভাইসচেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। মধুখালী উপজেলাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মধুখালী পৌর সভার দাউলিয়াপাড়ায় -১২টি ,কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামে ৪টি এবং কোরকদি ইউনিয়নের চরবাশপুর গ্রামে ২৪টি। ৩য় পর্যায়ে ২য় ধাপে ৪০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হলো। ২৬ এপ্রিল ২০২২খ্রিঃ ৩য় পর্যায়ে ১ম ধাপে ৬০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION