1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় মুক্তিযোদ্বার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৭৬৯ জন পঠিত
ভাঙ্গায় মুক্তিযোদ্বার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভাঙ্গায় মুক্তিযোদ্বার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামের বীর মুক্তিযোদ্বা সুলতানুল আলম এবং সোবাহান মাতুব্বরের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্বা ও তার পরিবার। শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় হামলার বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্বা সুলতানুল আলম।

তিনি অভিযোগ করে জানান, গত স্থানীয় নির্বাচনে একই এলাকার ওমর আলী সহ তাদের সমর্থক আমাদের পক্ষীয়দের নিকট পরাজিত হয়। এর জের ধরে তিনি (সুলতানুল আলম) বাজার হতে বাড়িতে যাওয়ার সময় ওমর আলী মাতুব্বর,বজলুর রহমান,ইমদাদুল সহ বেশ কয়েকজন সংঘবদ্ব হয়ে তার উপর হামলা চালায় এবং শ^াসরোধ করে ফেলে।

এ সময় তিনি বলেন, একাত্তরের রনাঙ্গনে যুদ্ব করে দেশ স্বাধীন করেছি। অথচ জীবন সায়াহ্নে এসে সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হয়েছি। সংবাদ সম্মেলনে বয়োঃবৃদ্ব বীর মুক্তিযোদ্বা সোবাহান মাতুব্বর বলেন, স্বাধীনতার মাসে আমার মত একজন অসহায় মুক্তিযোদ্বার উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। তিনি অবিলম্বে হামলাকারীদের বিরুদ্বে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন তার পরিবার সহ সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION