1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী

ভাঙ্গায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেত্রীকরণ শীর্ষক কর্মশালা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩৮ জন পঠিত
ভাঙ্গায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেত্রীকরণ শীর্ষক কর্মশালা
ভাঙ্গায় নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেত্রীকরণ শীর্ষক কর্মশালা

মোঃ সরোয়ার হোসেন : ফরিদপুরের ভাঙ্গায় -সোশিও ইকোনোমিক র্ইিন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেট ওয়ার্কার্স অব বাংলাদেশ”- ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় ‘‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেত্রীকরণ’’-শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক সহ নানা শ্রেনী-পেশার লোকজন অংশগ্রহন করেন। ডাঃ কাজী আবু ইউসুফ ষ্টেডিয়াম সেমিনার কক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদের সভাপতিত্বে কর্মসূচীর বিস্তারিত তুলে ধরেন কমৃসূচীর জেলা সমন্ময়কারী খালিদ সাইফুল্লাহ,সেক্টর ষ্পেশালিষ্ট মং খি ওয়াং।

সমন্ময়কারী খালিদ সাইফুল্লাহ বলেন,বিদেশ প্রত্যাগতরা অনেকেই স্বাবলম্বী হওয়ার আশায় বিদেশে গিয়ে প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে ফিরে আসে। অনেকেই সহায় সম্বল হারিয়ে একেবারে অসহায় হয়ে সমাজ এবং পরিবারের কাছে লাঞ্চনার শিকার হন। ব্র্যাকের এই কর্মসূচীর আওতায় তাদের পরামর্শ এবং আর্থিকভাবে সাহায্য কিংবা ঋন দিয়ে সহায়তা করে আসছে। জনপ্রতিনিধি কিংবা আর্থিক প্রতিষ্ঠান তাদের পাশে দাড়াতে পারে।

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা,প্রবাসী কল্যান ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া,ইউপি চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া, আলমগীর খান, প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, কর্মসূচীর সার্বিক তত্তাবধানে ছিলেন রুবেল সর্দার,ফিল্ড অর্গানাইজার মামুনুর রশিদ ,সুবিধাভোগী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION