1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ফরিদপুরে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ১৬৭৮ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুরের বোয়ালমারী ও ভাঙ্গা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আরো ছয় উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষনা করা হয়। সবমিলিয়ে ফরিদপুরের নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষে ফরিদপুরে ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক অতুল সরকার। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলন কক্ষে উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসানসহ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।

দুই উপজেলার মধ্যে বোয়ালমারীতে ২৬৭টি গ্রামে এক হাজার তিনশ ৯৮ কিলোমিটার লাইনের মাধ্যমে ৬৮ হাজার তিনশ ৩১টি সংযোগ, ৩০ এমভিএ ক্ষমতার দুটি উপকেন্দ্র রয়েছে যার নির্মান ব্যায় ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা। আর ভাঙ্গা উপজেলায় ১৫৮ টি গ্রামের ৯০৬.১৮ কিলোমিটার লাইনের মাধ্যমে ৪১ হাজার ৫০২টি সংযোগ, ৩০ এমভিএ ক্ষমতার দুটি উপকেন্দ্র রয়েছে, যার নির্মাণ ব্যায় একশ আট কোটি ৭৪ লাখ টাকা।

VIDEO :

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION