1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী

ফরিদপুরে বিয়ের অনুষ্ঠানে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৬১৩ জন পঠিত
বিয়ের অনুষ্ঠানে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বিয়ের অনুষ্ঠানে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে বিয়ের অনুষ্ঠানে এসে পুকুরের পানিতে ডুবে হোসাইন মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) সকালে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, শুক্রবার (১৩ মে) বিকেলে জেলা সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের মিলন পালের ডাঙ্গী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশু হোসাইন মাগুরা জেলা সদরের বাচ্চু মিয়ার ছেলে। তার মায়ের সঙ্গে ফরিদপুরে বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল সে। হোসাইনের পরিবার জানায়, শুক্রবার বিকেলে সবাই যখন বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, এসময় সবার অজান্তে বৃষ্টির মধ্যে বাড়ির পাঁশে পুকুরের পানিতে ডুবে মারা যায় সে। এ ঘটনায় বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION