1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী

ফরিদপুরের বোয়ালমারীতে গ্রেফতার আট

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩৫ জন পঠিত
ফরিদপুরের বোয়ালমারীতে গ্রেফতার আট
ফরিদপুরের বোয়ালমারীতে গ্রেফতার আট

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার (৭ ফেব্রুয়ারী) ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে মালিখালী গ্রাম থেকে ৪০ গ্রাম গাঁজাসহ সেলিম শেখ নামের একজনকে গ্রেফতার করেন। সেলিম শেখ মালিখালী গ্রামের চাঁন শেখের ছেলে।

এ ঘটনায় এসআই মনিরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলা নম্বর ৩। এদিকে অভিযান চালিয়ে উপজেলার চরঘোষপুর গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি আবু জালালকে গ্রেফতার করেন। ফৌজদারি কার্যবিধি ৫১ ধারার অপরাধে কাটাগড় গ্রামের ফরিদ মোল্যা, সহস্রাইল গ্রামের সৈয়দ রতন আলী, রামদেবনগর গ্রামের কামরুল শেখ, ধোপাপাড়া গ্রামের লাইজুর শেখ, জালিয়াডাঙ্গা গ্রামের লুৎফর রহমান, ধোপাপাড়া গ্রামের আমিন শেখকে গ্রেফতার করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, মাদক, ওয়ারেন্টভুক্ত, ফৌজদারি কার্যবিধি ৫১ ধারার অপরাধে মোট ৮জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION