1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

পাট বাজারে ঘটল ভয়াবহ এক অগ্নিকান্ড

  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১২৬১ জন পঠিত

শাহজাহান হেলাল :
সোমবার ১ মার্চ সকাল আনুমানিক সাড়ে ৭টার সময় ফরিদপুরের মধুখালী পৌর সদরের কেন্দ্রীয় মধুখালী বাজারের পাট বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান ভস্মিভুত হয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে । মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার ও পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমনের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ৩ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে তা এ সংবাদ লেখা পর্যন্ত জানা যায়নি। পনির ব্যবস্থা না থাকার কারনে অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান বেশী হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। বাজারের সাথে একটি সরকারি পুকুর থাকলেও দখলকারীদের কারনে প্রায় ভরাট হয়ে যাচ্ছে বলেও অনেকে অভিযোগ করেন। তাদের বক্তব্য পুকুরটি দখল মুক্ত থাকলে পুকুরে পানি থাকত এবং আগুন নিভাতে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে পারত ফায়ার সার্ভিস কর্মীরা। তাতে করে ক্ষয়-ক্ষতি অনেক কমহত। অগ্নিকান্ডে ২হাজার ১২ মন পাট, ১২০ মন ধান, ৫৮ মন মূসুরি, সরিষা ২৫ মন ও হার্ডওয়ারের দোকান এবং ঘর মালিকের ৬টি ঘরসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ক্ষতি সাধিত ব্যবসায়ীরা হলো মো. হারুনর রশিদ, লিটন বিশ্বাস, সোহেল রানা, রাব্বি হাসান রুবেল, নজরুল ইসলাম, সোলাইমান বিশ্বাস, টিফিন সরকার, সুজিত শীল, বাচ্চু তালুকদার, ইমরান মিয়া, আনোয়ার মিয়া সহ অন্যান্য ব্যবসায়ীর ক্ষতি সাধিত হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION