1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

জেলা আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : রবিবার, ২ মে, ২০২১
  • ১০২৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে তিন হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার দুপুরে স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নের ও পৌরসভার ২৭টি ওয়ার্ডের আওয়ামী লীগের প্রতিনিধিদের হাতে এসব প্যাকেট তুলে দেন হা-মীম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. কে আজাদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. কে আজাদ, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মনিরুল হাসান মিঠু, শেখ মাহাতাব আলী মেথু, শাহ্ আলম মুকুল, শহিদুল ইসলাম নিরু, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহ নেওয়াজ, আবু
নাঈম প্রমুখ।
আট কেজি চাল, এক কেজি ডাল ও এক লিটার তেলের প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এ কে আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। একটি মানুষও যেন না খেয়ে থাকে সে দিকে খেয়াল রেখেই আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION