1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

কলেজ ছাত্রী ধর্ষন চেষ্টা রবিনের, থানায় অভিযোগ

  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ১৩৪২ জন পঠিত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) :
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের সফিকুল ইসলামের ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স পড়ুয়া কন্যা (২০)কে একই পাড়ার প্রতিবেশী চুন্নু শেখের পুত্র মো. রবিন শেখ (২০) এর বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অপরাধে মধুখালী থানায় রোববার রাতে অভিযোগ করেছে ভুক্তভোগী ওই ছাত্রী। অভিযুক্ত রবিন ওই ছাত্রীর সাথে ফরিদপুর রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজে এক সাথে অনার্স শাখায় পড়ালেখা করে।


 
অভিযোগকারী ওই কলেজ ছাত্রী তার অভিযোগে বলেন তিনি রোববার সকালে কম্পিউটার প্রশিক্ষনের জন্য বাড়ী থেকে কামারখালী বাজারের এসকে কম্পিউটারে আসেন। সেখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ শেষ করে বিকাশ থেকে টাকা তোলার জন্য যাওয়ার পথে রবিনের সাথে দেখা হয়। তখন রবিন নিজ মোবাইল থেকে ওই ছাত্রীকে বিকাশের টাকা দেওয়ার কথা বলে ছাত্রীর নাম্বার থেকে টাকা নিজ মোবাইলে নিয়ে নেয় এবং বাড়ীতে গিয়ে টাকা দিয়ে দেয়া হবে বলে জানায়। লম্পট রবিন বাড়ীতে ফিরে ওই ছাত্রীকে মোবাইলে ফোন করে তার বাড়ীতে টাকা নেওয়ার জন্য আসতে বলে। দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের সময় ভুক্তভোগী ছাত্রী তার বাড়ীতে টাকা নিতে আসলে রবিন ঘরের যেতে বলে। এসময় ওই ছাত্র দরজায় দাড়িয়ে টাকা চাইলে রবিন ওই ছাত্রীকে টান দিয়ে তার খাটের উপর ফেলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষনের চেষ্টা করে।




এ সময় রবিনের পিতা মাতা বাড়ী থাকলেও ভুক্তভোগী ছাত্রীর চিৎকারে তাকে সাহায্যে এগিয়ে আসেন নাই বলেও অভিযোগ পত্রে উল্লেখ করেন ওই ছাত্রী। এমন সময় মেয়ের সন্ধানে ওই বাড়ীতে এসে মেয়েকে নাম ধরে ডাক দিলে লম্পট রবিন ঘর থেকে পালিযে যায়। মেয়ের মুখ থেকে ঘটনার বিবারণ শুনে রাতেই মধুখালী থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম মাসুম বলেন ঘটনা আমি শুনেছি, সত্য ঘটনা উটঘাটনের মাধ্যমে সুষ্ঠ বিচার দাবী করি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION