1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আ’লীগ নেতার পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ১৪২৯ জন পঠিত




\আমীর চারু বাবলু, বোয়ালমারী :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত গোলাম ছরোয়ার মৃধার পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। ২০ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় পৌরসভাধীন চতুল গ্রামে অবস্থিত গোলাম ছরোয়ার মৃধার নিজ বাড়িতে তার স্ত্রী লাভলী ছরোয়ারের হাতে অনুদানের কাগজপত্র তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো. আবদুর রহমান।



এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সহ সভাপতি ডা. দিলীপ রায়, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, মেয়র প্রার্থী মো. সেলিম রেজা লিপন, ঢাকা জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস রাহাদুল আখতার তপন প্রমুখ। উল্লেখ্য, গোলাম ছরোয়ার মৃধা ১৯৭৩ সালে বোয়ালমারী সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি ছিলেন। এছাড়া ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত উপজেলা আ’লীগের সভাপতি ছিলেন। তিনি ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগে শয্যাশায়ী থেকে চলতি বছরের ২২ অক্টোবর ইহলোক ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION